ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

নৈশকোচোর-মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষে মা মেয়ের মৃত্যু

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি নৈশ্যকোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক সহ নিহত মায়ের আরেক কন্যা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা।

আহতরা হলেন, আজাদ হোসেনের আরেক মেয়ে মোবাশ্বিরা (৫) ও তার ভাগনে সুন্দরদিঘী চরপাড়া এলাকার মনিরুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মমতা বেগম তার বাবার বাড়ি সোনাহার গজপুরী গ্রামে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাতে ভাগিনা মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে দুই জমজ মেয়েকে নিয়ে দেবীগঞ্জ কলেজপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নতুনবন্দর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নৈশ্যকোচ নাদের পরিবহন এর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার মেয়ে মুনতাহার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক মনিরুল ও মমতার আরেক মেয়ে মুবাশ্বিরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, ঘটনার পরপরই বাসটিকে সোনাহার বাজার এলাকায় গতিরোধ করে চালক মাহাবুলকে (৪৫) আটক করে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। বাস চালকের বাড়ি নীলফামারী জেলার ইটাখোলা মাস্টার পাড়া এলাকায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নৈশকোচোর-মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষে মা মেয়ের মৃত্যু

আপডেট টাইম : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬