ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি |
পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমাজে তাদের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মলিহা খানম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাজেদা খানম।

এ সময় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ, অনুষ্ঠানে উত্তর সুবিদখালী স্বপ্নসারথি দলের কিশোরী মোসা. তানহা উদরা এবং পশ্চিম সুবিদখালী স্বপ্নসারথি দলের কিশোরী মোসা. নাজিলা হাসান আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পশ্চিম সুবিদখালী স্বপ্নসারথি দলের কিশোরী মোসা. নাজিফা আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, প্রশাসন, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার কার্যক্রমের প্রশংসা করা হয়।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ) মো. ইদ্রিস আলী বিশ্বাস এবং সিও (সেলপ) ঝুমুর রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট টাইম : ০২:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬