ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি |
গাজীপুর মহানগরীতে দায়িত্বরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর মহানগরীর উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতের প্রচার বিভাগীয় সম্পাদক সালাহউদ্দিন আইয়ুবী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা ও অর্জন তৈরি হয়েছে, তা রক্ষা করা সবার দায়িত্ব। জুলাইয়ের অর্জনকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং সেই ধারাবাহিকতায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই অর্জনের সাথে কোনো ধরনের বেইমানির সুযোগ নেই।’
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর আবার ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করছে। একটি সুস্থ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক নেতা মুস্তাফিজুর রহমান টিটো, খায়রুল ইসলাম, শরিফ আহমেদ শামীম, মোঃ রেজাউল বারী বাবুল, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু সিনা মামুন, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. ছাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার, বাসন থানা জামায়াতের আমীর মাওলানা আকরামুল ইসলাম, কোনাবাড়ি থানা জামায়াতের আমীর ডা. কবির হোসাইন, কাশিমপুর থানা জামায়াতের আমীর মো. ফরহাদ হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাজীপুর মহানগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

আপডেট টাইম : ০৩:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬