ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

এইচ এম আব্দুল কুদ্দুস, ঝালকাঠি |
ঝালকাঠির নলছিটিতে মাহে রমজান উপলক্ষে তিনদিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার মোল্লারহাট কাটাখালি সওদাগরবাড়ি আব্দুল মা’বুদ (রহঃ) নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৫৩ জন ছাত্র অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়।

মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, সোহেল মোল্লা, হযরত মাওলানা জাকির হোসেন, মাওলানা হাবিবুর রহমান, দাতা সদস্য হুমায়ুন সওদাগর, মুজিবুর রহমান বেপারী এবং খলিলুর রহমান বেপারী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সওদাগরবাড়ি আব্দুল মা’বুদ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিহাব খান। দ্বিতীয় স্থান অর্জন করেন হদুয়া আইডিয়াল একাডেমীর ছাত্র মোহাম্মদ সালেহীন ওমর। তৃতীয় স্থান লাভ করেন নলছিটি নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবরারুল করিম। চতুর্থ স্থান অর্জন করেন রানাপাশা রহমানিয়া মাহমুদিয়া হাফেজী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ফাহিম মোল্লা। পঞ্চম স্থান অধিকার করেন সওদাগরবাড়ি আব্দুল মা’বুদ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রাফিন হাওলাদার। এছাড়াও আরও পাঁচজন প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আপডেট টাইম : ১১:০০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬