ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ছুটির দিনে নারিকেল গাছে চড়ালেন অফিস সহায়ক,পড়ে গিয়ে ১৫ বছরের শিশু গুরুতর আহত

ঝিনাইদহ প্রতিনিধি |
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক (কালাম)এর প্ররোচনায়, ১৭’ই মার্চ মঙ্গলবার সরকারি ছুটির দিনে নারিকেল গাছে ডাব পাড়তে উঠে হরিণা কুন্ডু পৌরসভার ৭নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে সিফাত(১৫) নামে এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও অফিস সহায়ক কালাম তাকে (সিফাত) কে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয় এবং রোগীর অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন।

কুষ্টিয়া মেডিকেলে যাওয়ার পথে রোগীর (সিফাতের) সাথে থাকা স্থানীয় রাজিবের কাছে ফোন দিয়ে বিষয় টি জানতে চাইলে,পাশে থাকা অফিস সহায়ক কালাম ফোন নিয়ে বলেন,এব্যাপারে এসিলেন্ড স্যারের ড্রাইভার রাসেল জানে ও এক পর্যায়ে বলেন এটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে,তিনি কে জানতে চাইলে তিনি বলেন (কালাম) আমি কালাম ঝিনাইদহ থেকে আসছিলাম আমি ঝিনাইদহের বলে ফোনটা কেটে দেন।

এদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হরিণাকুন্ডু বলেন,এই বিষয়ে আমি অবগত ছিলাম না তবে আপনি বলার পর জানতে পারলাম এবং কালাম স্বীকার করেছেন যে সে এই কাজটা করেছে,তাছাড়া এক্সিডেন্ট হয়ে গেছে সেটাও আমাকে বলেনি,আমি দেখছি ও ব্যবস্থা নিচ্ছি।

এবং পরবর্তীতে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামের সাথে সরাসরি দেখা হলে তিনি ( হরিণাকুন্ডু উপজেলা ভূমি কর্মকর্তা) বলেন, অফিস সহায়ক কালাম কে এই বিষয়ে শৌকজ করা হবে ও এই ধরনের কাজ করার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অফিস সহায়ক কালামের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এই কালাম প্রায়’ই এধরনের কাজ করে দেখতে ও শুনতে পাই, আজকেও তিনি এই ধরনের কাজ করলো ,একটা বাচ্চা ছেলেকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে সরকারি ছুটির দিন গাছে চড়িয়ে দিলো, না জানি ছেলেটার কত বড় ক্ষতি হয়ে যাবে।

এছাড়াও স্থানীয় ভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে, আহত সিফাত কে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হলেও সেখানে অফিস সহায়ক কালাম সাথে থাকায় তার কৌশল গতভাবে কিছু প্রাথমিক চিকিৎসা, যেমন কাটা ছেড়া জায়গায় হাল্কা বেন্ডেস দিয়ে সিফাতের স্বজনদের অর্থের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে। যে কারোনে সিফাতের মা সহ স্বজনরা সাংবাদিকদের আর কোন তথ্য দিতে চাইছে না।

এদিকে উপজেলা ভূমি কর্মকর্তা ১৯’মার্চ তার ১৭’মার্চের বক্তব্য থেকে সরে এসে বলেন,আমি ঐদিন জানতাম না তাই অফিস সহায়ক কালাম স্বীকার করেছে বলেছি কিন্তু আজকে ঐ শিশুটি আমার বাসায় ডাকা হয় এবং ঘটনা জানতে চাওয়া হয়, শিশুটি বলে সে নিজেই গাছে উঠেছিল।
এবং আমার অফিসের কালামের বিরুদ্ধে যেহেতু অভিযোগ টি উঠেছে তাই তাকে শৌকজ করেছি।
কি ধরণের শৌকজ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু অফিস ছুটি তাই তাকে মৌখিক ভাবে শৌকজ করা হয়েছিল এবং এখন শিশুটির নিজ মুখে শুনে জানতে পারলাম যে সে নিজ থেকেই নারিকেল গাছে উঠেছিল ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

ছুটির দিনে নারিকেল গাছে চড়ালেন অফিস সহায়ক,পড়ে গিয়ে ১৫ বছরের শিশু গুরুতর আহত

আপডেট টাইম : ০৩:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬