ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব

সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব করেছে বিরোধীদল জামায়াতে ইসলামী।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ তথ্য জানান।

দলটির পক্ষ থেকে চাকরির বয়সসীমা ৩৫ করার প্রস্তাব করা হলে তা বিল আকারে সংসদে তুলতে বলেছে সরকারি দল। এছাড়া বৈঠকে ৩২ বছর করার জন্য অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সঙ্গে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি।

জানা গেছে, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার জন্য জারি করা অধ্যাদেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে অংশ নেওয়া বিরোধী দল জামায়াতের এমপিরা বয়সসীমা বাড়িয়ে ৩৫ রাখার প্রস্তাব করেন।

এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত। এটি সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা যেতে পারে।

জামায়াত নেতা ও দলীয় এমপি রফিকুল ইসলাম খান বলেন, চাকরির বয়সসীমা ৩২ বছর রাখতে কমিটির সবাই একমত।

প্রিন্ট
ট্যাগস

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব

আপডেট টাইম : ১২:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬