ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ! নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার মাগুরার শালিখায় চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির ভিডিও ধারণ ও সংবাদ পরিবেশন করায় দুই সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা! রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব গাজীপুরে উদ্বোধনের আগেই সড়কে ধস: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার দৈনিক খবর বাংলাদেশ’র মুরাদনগর প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশের ঝিনাইদহ প্রতিনিধির ঈদ শুভেচ্ছা

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ ফাতেমা আক্তার মিতু (৩২) মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম, এস আই ইব্রাহিম শেখ, এস আই হায়াতুর ও এ এস আই ইনসান সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ থানা এলাকার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার মিতুকে আটক করে। পরে তার বাড়ির রান্না ঘর থেকে মাটির নিচে ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে মোট ১১ পেকেটে ২০ কেজি গাজা উদ্ধার করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ!

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬