ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার |
জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আপন ভাবি মোছাঃ তারা বেগম (৪৪) ও তার স্বামী আব্দুর রাজ্জাক (৫৫) সহ পুরো পরিবারকে মারপিটের অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে, গত সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে নওগাঁ জেলা সদরের লটাপাড়া (আরজি নওগাঁ) এলাকায়।
উক্ত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগী তারা বেগম এর ছোট ভাই মোঃ আলিম গত বুধবার (১ এপ্রিল) বাদী হয়ে- ১। মোঃ ডালা (৫০), ২। সিরাজ (৪০) ও ৩। আঞ্জ (৩৬) উভয়ের পিতাঃ মুনসের আলি মন্ডল, সাং-লাটাপাড়া আরজি নওগাঁ, থানা+জেলা নওগাঁ সদর উক্ত তিনজনকে অভিযুক্ত করে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নিজ বাড়ির বারান্দা মেরামতের কাজ করছিলেন ভুক্তভোগী পরিবার। এমতাবস্থায় অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে লাঠিসোঠা ও দেশিও অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে, এবং আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী তারা বেগমসহ তাদের দুটি সন্তান- তারেক ও জেসমিনকে এলোপাথারি ভাবে মারপিট করে। ভুক্তভোগীদের মধ্যে তারা বেগম গুরুতর আহত হলে পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে শারীরিকভাবে অসুস্থ ও আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী তারা বেগম বলেন, সামনে বর্ষা বাদলের দিন তাই বাড়ির বারান্দা মেরামতের জন্য মিস্ত্রি লাগিয়ে কাজ  করছিলাম, হঠাৎ সে সময় আমার দেবর ও ননদরা এসে কাজ বন্ধ করতে বলে। কারণ জানতে চাইলে তারা বলে বারান্দার জন্য আমাদের যাতায়াতের রাস্তা কমে যাচ্ছে। এ সময় তাদের কথা রাখতে পলিথিন দিয়ে ঘেরা স্থান পরিষ্কার করে রাস্তা বের করে দিলেও হঠাৎ কেউ একজন বলে এদেরকে পেটা। সঙ্গে সঙ্গে তারা সকলে মিলে আমি ও আমার স্বামী সহ আমার দুই সন্তানকে মারতে শুরু করে।
আমার দুই দেবর ডালা ও সিরাজ আমাকে আঘাত করলে আমি গুরুতর আহত হই। পরে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হই। আমি আইনের কাছে বিচার চাই।
অভিযোগকারী মোঃ আলিম বলেন, আমার আপা-দুলাভাই সহ পুরো পরিবারকে অবৈধভাবে মারপিট করা হয়েছে। আমরা নিরীহ মানুষ তাই আইনের কাছে বিচার দিয়েছি। থানায় অভিযোগ করার পরে আমরা আরও বেশি বিপদে পরেছি। তারা নানান ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। তাই ভয়ে হাসপাতাল থেকে ছাড়পত্রের পরে আমার আপাকে আমাদের বাসায় এনে রেখেছি।
আমার বিশ্বাস আইন তদন্তের মাধ্যমে এর সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

আপডেট টাইম : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬