ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক

মোঃ সুমন, বান্দরবান জেলা প্রতিনিধি |
বান্দরবানের নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে। একটি পর্যটন জেলা হিসেবে এই জেলাকে আরো আধুনিকায়ন করা হবে আর সর্বক্ষেত্রে উন্নয়নে জেলা প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে।

৫ এপ্রিল রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানে যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস এমন মন্তব্য করেন।

এসময় তিনি সাংবাদিকদের কাছ থেকে বান্দরবানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং বান্দরবানের উন্নয়নে সকলকে একসাথে কাজ করে যাওয়ায় আহবান জানান।

একজন প্রশাসক হিসেবে নয় বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সকলের সকল ভালো কাজে তাকে পাওয়া যাবে এমন মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বান্দরবানকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। এসময় তিনি বান্দরবানের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান এবং শহরের যানযট নিরসনসহ স্বাস্থ্যখাতের উন্নয়নে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস ও প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত উপস্থিত ছিলেন।।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক

আপডেট টাইম : ০২:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬