ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর

ফাহাদ মোল্লা |
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৈসাবী মেলার আড়ালে লটারি ও হাউজিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা চলার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা যায়, উপজেলার সূত্র কর্মা পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব—বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু ও বিষু উদযাপনকে কেন্দ্র করে “বৈসাবী মেলা–২০২৬” আয়োজন করা হয়।
গত ১ এপ্রিল ২০২৬ বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
মেলা পরিচালনা কমিটির সূত্রে জানা যায় , ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মেলা চলার কথা ছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের আড়ালে মেলার ভেতরে লটারি, হাউজি ও অন্যান্য জুয়া খেলা অবাধে পরিচালিত হচ্ছিল। এতে তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নিচ্ছিলেন, যা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসী।
বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রথমে একদিন জুয়ার আসর বন্ধ করা হলেও পরদিন তা পুনরায় চালু হয়। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর দ্রুত ও কঠোর পদক্ষেপে মেলার ভেতরে চলা সকল জুয়ার আসর বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম রোধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর

আপডেট টাইম : ০১:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬