ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল মোল্লা |
প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সম্ভাব্য গাজীপুর ও টাঙ্গাইল সফরকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে সিটি কর্পোরেশনের জোন-৩, গাছা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অমৃত সূত্রধর, এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব (ভারপ্রাপ্ত)মুহাম্মদ সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুদীপ বাসক, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলশায় রিছিল, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন, রাকিবুল হাসান রাসেল, আবিদা সুলতানা, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গাজীপুরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

বিশেষ অতিথি উপ পুলিশ কমিশনার ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সফরকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকল প্রস্তুতি সময়মতো সম্পন্ন করতে হবে এবং জনগণের সেবা বিঘ্নিত না করে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬