ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি-
আদমদিঘীতে জ্বালানি তেল ব্যবস্থাপনা সহজীকরণের লক্ষ্যে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে মোবাইল অ্যাপ চালু করছে বগুড়া জেলা প্রশাসন। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় আনিকা ফিলিং স্টেশনে অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনে উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদা সুলতানার উপস্থিতিতে ট্যাগ অফিসার মিজানুর রহমান সহ পাম্প মালিক উপস্থিত ছিলেন। এর মাধ্যমে আদমদিঘীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা হবে।

এর আগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এতে বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রোববার (১২ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে অ্যাপটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। নতুন ব্যবস্থায় ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, এ সেবা গ্রহণে আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা নিতে পারবেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

আপডেট টাইম : ০৪:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬