ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছরের মতো এবারও ১৩ এপ্রিল উৎসবটি উদ্‌যাপন করছে মারমা জনগোষ্ঠী।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে মারমা সম্প্রদায়ের পাশাপাশি পার্বত্য অঞ্চলের আরও ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন। নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু। তিনি তার বক্তব্যে বলেন, “বান্দরবানসহ পার্বত্য তিন জেলার ১১টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই উৎসব জাতিগত ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বয়স্ক পূজার আয়োজন করা হয়।

উল্লেখ্য, সাংগ্রাই উৎসব পার্বত্য এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরকে বিদায় জানাতে এই উৎসব প্রতি বছর আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব

আপডেট টাইম : ০২:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬