ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মির্জাগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি |
“লেনদেন হচ্ছে ক্যাশলেস” এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ স্লোগানে মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে ক্যাশলেস ক্যাম্পেইন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সোমবার (২৭ এপ্রিল) সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী পুবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: আমিনুল ইসলাম সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক, আঞ্চলিক কার্যালয় বরিশাল । তিনি বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে।

এছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে। তিনি আরো বলেন, “ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ।

পূবালী ব্যাংক গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান তিনি ।

ক্যাম্পেইন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: বাহাউদ্দিন বেপারী, সভাপতি সুবিদ খালী বাজার বণিক সমিতি, মো; খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, সুবিদখালী বাজার।

এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা আল মামুন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

মির্জাগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬