ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পঞ্চগড়ে এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত, প্রতিবাদে মানববন্ধন

বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে এক কলেজ শিক্ষার্থীসহ কয়েকজন কিশোরীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা হুমকি ও মারধরের চেষ্টার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় মাগুরা প্রধান পাড়া এলাকাবাসীর উদ্যোগে ঝলই–রজলি সড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, মাগুড়া প্রধান পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান প্রধান, অধ্যাপক গোলাম রহমান প্রধান, জিন্নাতুল ইসলাম প্রধান, ফিরোজ আখতার প্রধান, শিল্পী বেগম, লুৎফা বেগম, শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীর ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীলভাবে বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় যুবক তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করায় অভিযুক্তের ভাই তইবুল ইসলাম ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। বক্তারা বলেন, শুধু হুমকিই নয়, এলাকাবাসীর সঙ্গেও অসদাচরণ এবং মারধরের চেষ্টার মতো ঘটনাও ঘটছে।

বক্তারা অবিলম্বে তইবুল ইসলামকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি সহস্রাধিক মানুষ অংশ নেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পঞ্চগড়ে এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত, প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০১:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬