ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি |
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়।

এসময় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলাচনা সভায় জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো.আবদুর রহমান, বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন সামিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালামসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা, আইনজীবী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এই সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। শুরুতেই জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা প্রদান করা হয়।

এসময় বক্তারা আরো বলেন, জেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিস চালু হওয়ায় ফলে জনগণের ভোগান্তী অনেকটাই কমে গেছে আর জনগণ দ্রুত সময়ে সরকারি খরচে অনেক বড় ধরণের বিবাদ মিমাংসা করতে সক্ষম হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

আপডেট টাইম : ০২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬