ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত

সোহেল পারভেজ, কুষ্টিয়া |
কুষ্টিয়া সদর উপজেলায় একটি পার্সেলে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি ব্যাগভর্তি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। পার্সেলটি নিয়ে সেখানে গেলে হামিদুল তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে পার্সেলটি নিয়ে নাসির আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে একটি ফলের দোকানের সামনে কয়েকজনের উপস্থিতিতে পার্সেলটি খোলা হয়। ভেতরে থাকা একটি কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির আহত হন এবং দোকানের একটি ফ্রিজ ক্ষতিগ্রস্থ হয়।

আহত নাসির শেখ বলেন, যাদের কাছ থেকে পার্সেলটি নিয়েছিলেন তাদের তিনি চিনতেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়েছিল এবং হামিদুল ইসলামের পরিচিত বলে জানায়।

অন্যদিকে হামিদুল ইসলাম জানান, তিনি কোনো পার্সেল অর্ডার করেননি এবং প্রেরক সম্পর্কেও কিছু জানতেন না। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, স্প্রিন্টার জাতীয় কিছুর আঘাতে আহতের শরীরের নিম্নাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিকভাবে এটিকে ব্যাটারি বিস্ফোরণ হিসেবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত

আপডেট টাইম : ০৩:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬