ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) পালিত হয়েছে। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপ্রয়াণের এই ত্রি-স্মৃতি বিজড়িত দিনটিকে ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রাজার মাঠে অবস্থিত বোধিবৃক্ষ মূলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বান্দরবানের বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরী মারমাসহ বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ। এসময় উপাসক-উপাসিকারা চন্দন জল, ফুল ও ধর্মীয় সাজসজ্জা নিয়ে মঙ্গল ধ্বনিতে শহর মুখরিত করে তোলেন। শোভাযাত্রা শেষে ভক্তরা বোধিবৃক্ষ মূলে সমবেত হয়ে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. উ সুবর্ণ লংঙ্কারা মহাথেরো। ধর্মদেশনা শেষে রাজগুরু বিহার, উজানী পাড়া বিহার, রামজাদী ও স্বর্ণ মন্দিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে ভক্তরা পূণ্যলাভের আশায় বোধিবৃক্ষমূলে চন্দন জল ঢালেন। উৎসবের গুরুত্ব তুলে ধরে বৌদ্ধ ধর্মাবলম্বী শৈখ্যাইনু ও উমেসিং মারমা জানান, এই পবিত্র দিনে তারা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে প্রার্থনা করছেন যাতে পাহাড়ে সকল অশান্তি দূর হয়ে শান্তির সুবাতাস ফিরে আসে। রাজগুরু বৌদ্ধ বিহারের ভিক্ষু নাইন্দাছাড়া বলেন, এই পবিত্র তিথিতে বিহারে বিহারে ধর্মদেশনা, সন্ধ্যায় প্রদীপ পূজা এবং হাজার বাতি উৎসর্গের মাধ্যমে বিশ্বশান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনা করা হয়। বৌদ্ধ শাস্ত্র মতে, ২৫৬০ বছর আগে এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন এবং মহাপ্রয়াণ বরণ করেন। এই অনন্য সংযোগের কারণে প্রতি বছর দিনটিকে পরম শ্রদ্ধায় পালন করেন সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

আপডেট টাইম : ০১:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬