ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গানের আসরে এমপির টাকা ছিটানোর ভিডিও ভাইরাল

মোঃ শাফায়েত হোসেন |
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি গানের আসরে শিল্পীদের ওপর টাকা ছিটানোর ভিডিওকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন–এর ওই ভিডিও রোববার দিনভর ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা গেছে, শনিবার রাত ১টার দিকে সংসদ সদস্য জসিম উদ্দিন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি গানের আসরের লাইভ প্রচার করেন। প্রায় ১৫ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ইসলামি ভাবধারার একটি গান—“লা ইলাহা ইল্লাল্লাহ”—এর সুরের সঙ্গে উপস্থিত সবাই হাততালি দিচ্ছেন। এ সময় এমপি জসিম উদ্দিন শিল্পীদের ওপর টাকা ছিটাচ্ছেন এবং গানের তালে তালে অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মালদ্বীপপ্রবাসী রাহাত হোসেনের বাড়িতে একটি ঘরোয়া গানের আসরের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জসিম উদ্দিন। গান উপভোগের একপর্যায়ে তিনি শিল্পীদের উৎসাহ দিতে টাকা ছিটান বলে জানা গেছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা এ ঘটনায় নেতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, দেশের একজন আইনপ্রণেতার এভাবে গানের আসরে টাকা ছিটানো শোভনীয় নয়।
তবে বিষয়টি নিয়ে সংসদ সদস্য জসিম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গানের আসরে এমপির টাকা ছিটানোর ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০৪:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬