ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান থানচি উপজেলায় পাঁচ বছর বয়সী ত্রিপুরা এক শিশুকে ধর্ষনের প্রতিবাদে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ছাত্র সমাজ বলেন, পার্বত্যাঞ্চলে একের পর এক পাহাডের মা-বোন ধর্ষিত হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কোন সুষ্ঠু বিচার পায়নি। গতকালকেও থানচিতে ৫ বছর বয়সী এক ত্রিপুরা বোন ধর্ষিত হয়েছে। এরই পেক্ষিতে সোমবার (২৫ মে) বিকালে পাহাড়ী ছাত্র পরিষদ ও ওমেন্স ফেডারেশন আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব মন্তব্যে করেন সমাবেশকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড় আর সমতল এক নয়। পাহাড়কে যতটা শান্ত ভাবছেন তততা শান্ত নয়। যেভাবে একের পর পাহাড়কে উত্তপ্ত সৃষ্টি করছে আগামীতে পাহাড় অশান্ত হলে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হবে। তাই সবাই মিলে একে অপরকে সহযোগীতা করে পাহাড়কে শান্ত রাখার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, ধর্ষকের কোন জাত নাই,ধর্ম নাই, সে একজন অপরাধী। এবার কোনখানে ধর্ষন হলে আইনশৃঙ্খলা বাহিনী কাছে নয় জনগনের গণধোলাই মাধ্যমে মৃত্যুদন্ড শাস্তি হবে। তাই দেশের ধর্ষণকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে হবে। তাই পাহাড় ও সমতলের মা-বোনদের নিরাপত্তার প্রদানের পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে স্থানীয় রাজার মাঠ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় অংশ নেন শিক্ষার্থীরা।

সমাবেশে আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক উছো মং মারমা, মানবধিকার কর্মী ত্রিপা ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক উবা থোয়াই মারমা, ওমেন্স ফেডারশন সদস্য এঞোসিং মারমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬