রেজাউল মোল্লা |
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেছেন, গণতন্ত্র রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর কাশিমপুরে তার নিজ বাসভবনে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরো বলেন, শহীদ জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্থনৈতিক, উন্নয়ন উৎপাদন মুখী রাজনীতি, এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও কর্মসূচি আজও দেশের জনগণকে অনুপ্রাণিত করে। তার আদর্শ দেশপ্রেম ও নেতৃত্ব গুণ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 




















