পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। (৫ই জুন) শুক্রবার বিকেলে উত্তর আমড়াগাছিয়া এলাকায় এ মিছিলটি করে। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ কর্মী রাতিন জোমাদ্দারের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মীরা মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। মিছিলের বিষয়টি স্বীকার করে ছাত্রলীগ কর্মী রাতিন জোমাদ্দার বলেন, শেখ হাসিনাকে ভালবেসে ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মিছিলটি দিয়েছি। আমাদের লক্ষ্য নেত্রীকে (শেখ হাসিনা) দেশে ফিরিয়ে আনা।
উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ বলেন, ছাত্রলীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য গুপ্তভাবে জটিকা মিছিল দিচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা এ ব্যাপারে সজাগ আছে। জানতে চাইলে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
প্রিন্ট
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : 





















