ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক |
নওগাঁর মান্দা উপজেলার বিলদুবলা গ্রামে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন– বাদী মো. খাদেমুল ইসলাম (৩২), তার স্ত্রী মোছা. বিউটি (২৩), মোছা. সাবিনা (৩০),মোছা. হানিফা (২৫) মো. হাকিম আলী (২৭) ও মো. আমজাদ । তাদের সবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার  বিলদুবলা গ্রামে।
আহতদের প্রথমে মান্দা ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত হাকিম আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত তারা চিকিৎসা নেন বলে জানা যায়।
গত বুধবার ২৪ জুন রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ১৩ জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম। মামলা নম্বর সি.আর- ৫৯৮/২৬ মান্দা। মোকাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২, নওগাঁ মামলাটি গ্রহণ করেছে।
মামলার উল্লেখিত ১৩ জন অভিযুক্তরা হলেন- ১) মো. নেজাম (৩৫), পিতা মো. মেসের আলী।  ২) মো. রাজু (৪৫), পিতা মো. সুবির আলী । উভয় সাং- পিড়রা।
৩) মো: জাহেদুল ইসলাম  (৫৫), পিতা মৃত করিম মন্ডল। ৪) মো. তারিকুল ইসলাম (২৫), পিতা -জাহিদুল ইসলাম । ৫) মো. ইসলাম  (৪৭), পিতা মৃত আজগর আলী। ৬) মো. বাহাদুর  (৩৫), পিতা মোহাম্মদ। ৭) মো. এরশাদ (ঠুনা) (২৫), পিতা- মেছের আলী । ৮) মোছা: সামিনা  (৪৮), জং- মোহাম্মদ আলী। ৯) মোছা: চাম্পা (৪২), জং- রাজু । ১০) মো. আলেপ  (৫২), পিতা- মৃত জাফের । ১১) মো. দুলাল (৪২), পিতা- মৃত মনসুর আলী ও ১২) মো. ধলু (২২), পিতা- মোহাম্মদ আলী। সর্ব সাং বিলদুবলা, পো: মৈনম, মান্দা, নওগাঁ।
ও ১৩) মো. সাদেক (৫৫), পিতা- মৃত মঞ্জিলা। সাং- পিড়রা, পো: মৈনম, মান্দা, নওগাঁ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী খাদেমুল ইসলামের কাছে ১ ও ২ নম্বর অভিযুক্ত মো. নেজাম ও মো. রাজুসহ অন্যরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত ২৪ জুন রাত ৯ টার দিকে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও চাইনিজ কুড়াল নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে পরিবারের সকলকে হত্যার উদ্দেশ্যে আতর্কিত ভাবে মারপিট শুরু করে এবং সোকেসের লকার ভেঙে নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও জমির দলিলপত্র লুট করে নিয়ে যায়।
বাদী জানান, হামলার সময় তিনি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় আসামিরা বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম আরো বলেন, মামলায় উল্লেখিত অভিযুক্তরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি উত্তেজিত হয়ে আমাকে মারপিট শুরু করলে নিজের জীবন বাঁচানোর তাগিদে আমি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাই। আমি আইন কে বিশ্বাস করি তাই আদালতে মামলা দায়ের করেছি। সুস্থ্য তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৭, ৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৩৭৯, ৩৫৪, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।#

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

আপডেট টাইম : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬