ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি’র উদ্যোগে এসপি খাত থেকে দুই বিদ্যালয়ে ৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্পেশাল প্রভিশন (এসপি) খাত থেকে হোমনা ও তিতাস উপজেলার দুটি বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের জন্য মোট ৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে জানা যায়, তিতাস উপজেলার কড়িকান্দি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা এবং হোমনা উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে একই ধরনের ভবন নির্মাণে আরও ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এসপি খাত থেকে এ বরাদ্দ অনুমোদন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয় দুটির অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। পরবর্তীতে তার উদ্যোগের ধারাবাহিকতায় এ বরাদ্দ অনুমোদিত হয়।

এ বরাদ্দের খবরে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, দ্রুত ভবন নির্মাণকাজ শুরু হলে শিক্ষার্থীরা আধুনিক ও নিরাপদ পরিবেশে পাঠদানের সুযোগ পাবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয়রা এ বরাদ্দের জন্য সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষা খাতে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ হোমনা ও তিতাস উপজেলার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি’র উদ্যোগে এসপি খাত থেকে দুই বিদ্যালয়ে ৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ

আপডেট টাইম : ০৪:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬