মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাসহ নানান অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্বাচনী প্রচারণার সময় চেয়ারম্যানই নির্বাচিত হলে নিজ অর্থায়নে ইউনিয়ন পরিষদে অ্যাম্বুলেন্স দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার সাড়ে চার বছর অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে একটি অ্যাম্বুলেন্স থাকলে জরুরি রোগী, প্রসূতি মা ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হতো। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী অ্যাম্বুলেন্স না থাকায় এখনও সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।
এ বিষয়ে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। কিন্তু সেটি সড়ক দুর্ঘটনায় সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এখন সেটির কোনো অস্তিত্ব নেই।”
তবে ওই অ্যাম্বুলেন্সটি ইউনিয়ন পরিষদের নামে নিবন্ধিত ছিল কি না, সেটি বর্তমানে কোথায় রয়েছে কিংবা এ বিষয়ে কোনো নথিপত্র আছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি আর কোনো উত্তর না দিয়ে ফোন কল কেটে দেন।
তবে স্থানীয় অনেকে বলেন যে সেটা এম্বুলেন্স ছিল না। পুরাতন মাইক্রোবাস ছিল পরবর্তীতে আর দেখে নি উনি যদি এগুলো বলে থাকে তাহলে এটা ইউনিয়নবাসীর সাথে প্রতারণা করা।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 

















