ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে এক বাংলাদেশী আটক

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশ কালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে ওই বাংলাদেশী নাগরিককে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা। আটক বাংলাদেশীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলায় তাকে পঞ্চগড় আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বোদা থানা পুলিশ।

আটক বাংলাদেশী অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস। এসময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তারা আইনি প্রক্রিয়া শেষে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি কাজের সন্ধানে ভারতে অবৈধ উপায়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘আটক ওই বাংলাদেশীকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে থানায় একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।’

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় ওই বাংলাদেশী ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সীমান্তে অবৈধ উপায়ে কোনো কিছু পাচার, অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গরু সহ যে কোনো চোরাচালান রোধে সদা তৎপর রয়েছি।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে এক বাংলাদেশী আটক

আপডেট টাইম : ০৩:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬