ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন মানুষের পাশে এমপি শিমুল বিশ্বাস

সালমান রানা |
প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইশত অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই ২০২৬) দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পাবনা-৫ (আসন নং–৭২) এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। কোনো মানুষ যেন অভাব-অনটনে কষ্ট না পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি তামারা তাসবিহা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ও সুষ্ঠুভাবে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সরকারি সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি এনে দিয়েছে। তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগ জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে। মানবিক সহায়তার এমন কর্মসূচি সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন মানুষের পাশে এমপি শিমুল বিশ্বাস

আপডেট টাইম : ০৩:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬