ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় ১৩ লাখ টাকার সাংস্কৃতিক অনুদান নিয়ে বিতর্কিত মির্জাগঞ্জ মাজারের ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারক স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা গাজীপুরে ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার পেল মানবিক ত্রাণ সহায়তা জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক-৯ জয়পুরহাটে হামের উপসর্গের গুঞ্জনে উদ্বেগ, ৪ মাসের শিশুর মৃত্যু নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার বরখাস্তের পরেও পূর্বের কর্মস্থলে সক্রিয় ঢাকা-২ (সাভার) ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি! মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড

জয়পুরহাটে হামের উপসর্গের গুঞ্জনে উদ্বেগ, ৪ মাসের শিশুর মৃত্যু

হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাটে হামের উপসর্গ রয়েছে—এমন অভিযোগের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪ (চার) মাস বয়সী সুলতান আহম্মেদ তানভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি নিয়ে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দেওয়ায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিহত সুলতান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বজরবড়াহী গ্রামের আবু তারেকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,কয়েকদিন আগে শিশুটির জ্বর আসে এবং শরীরে লালচে দাগ দেখা দেয়। প্রথমে স্থানীয় আলিমের ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি। পরে গত শনিবার (১১ জুলাই) তাকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা তারেক ও দাদি তারা বানুর দাবি, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা শিশুটির উপসর্গ দেখে হামের সম্ভাবনার কথা জানিয়ে সে অনুযায়ী চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩ টায় শিশুটি মারা যায়।

অন্যদিকে, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক সরদার বলেন, “শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার মধ্যে হামের উপসর্গ ছিল না।”

পরিবারের বক্তব্য ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় ভিন্নতা থাকায় শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১৩ লাখ টাকার সাংস্কৃতিক অনুদান নিয়ে বিতর্কিত

জয়পুরহাটে হামের উপসর্গের গুঞ্জনে উদ্বেগ, ৪ মাসের শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০১:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬