ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় ১৩ লাখ টাকার সাংস্কৃতিক অনুদান নিয়ে বিতর্কিত মির্জাগঞ্জ মাজারের ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারক স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা গাজীপুরে ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার পেল মানবিক ত্রাণ সহায়তা জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক-৯ জয়পুরহাটে হামের উপসর্গের গুঞ্জনে উদ্বেগ, ৪ মাসের শিশুর মৃত্যু নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার বরখাস্তের পরেও পূর্বের কর্মস্থলে সক্রিয় ঢাকা-২ (সাভার) ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি! মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক-৯

জয়পুরহাট প্রতিনিধি |
জয়পুরহাটের কালাই উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ ৯ জনকে আটক করেছে কালাই থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড সমাজের নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি যুবসমাজকে বিপথগামী করছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তা বাজারের একডালা মোড় এলাকার হাজী শাহজাহান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।

আটককৃতরা হলেন— ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর এলাকার আরমান হোসেন (৪৬), পাঁচবিবি উপজেলার শনতাতীগড় এলাকার উজ্জ্বল হোসেন (৩৫), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার জামাল হোসেন (৫০), মিরাজ মণ্ডল, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রাশেদুল ইসলাম (৫০), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার আবুল হোসেন (৬০), একডালা এলাকার বাড়ির মালিক হাজী শাহজাহান আলী (৫৫), নিশ্চিন্তা বাজার এলাকার নেওয়াজ মোর্শেদ সোহাগ (২৮), কালাই উপজেলার দুরঅঞ্জো এলাকার মেহেরুল ইসলাম (৩৫) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার আসমা খাতুন (২৫)।

বাড়ির মালিক হাজী শাহজাহান আলী দাবি করেন, আটক ব্যক্তিদের মধ্যে কেউ গরু এবং কেউ মুরগি কিনতে এসেছিলেন। তার ভাষ্য, “সবাই এ ঘটনার সঙ্গে জড়িত নন। শুধু একটি ছেলে ও একটি মেয়ে এসেছিল।”

তবে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১৩ লাখ টাকার সাংস্কৃতিক অনুদান নিয়ে বিতর্কিত

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক-৯

আপডেট টাইম : ০১:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬