ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

ঝালকাঠির গুরুধামে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “গুরুধাম এলাকার নদীভাঙন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ভাঙন রোধে কিছু কাজ চলমান রয়েছে। মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। জনগণের স্বার্থে সরকার সবসময় আন্তরিক।”

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ড. জিয়াউদ্দিন হায়দারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক, সম্ভাব্য ঝালকাঠি পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সমাজসেবক মো. শামীম তালুকদার।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলমান নদীভাঙনের কারণে তাদের ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হুমকির মুখে পড়েছে উল্লেখ করে দ্রুত টেকসই নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও কার্যকর ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে গুরুধাম এলাকার মানুষ নদীভাঙনের স্থায়ী আতঙ্ক থেকে মুক্তি পাবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

ঝালকাঠির গুরুধামে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ১০:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬