ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিচারকের ছোড়া পেপার ওয়েটে আহত নারী আইনজীবী, প্রশ্নের মুখে আদালতের শৃঙ্খলা স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে- মির্জা ফখরুল ইসলাম সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪’শ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহে ৪ বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের নতুন সভাপতি মঞ্জুরুল করিম রনি আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি ড্রেন নেটওয়ার্কিং কর্মসূচি বাস্তবায়ন পদ্ধতির বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নিষিদ্ধ চায়না দুয়ারী জালে বিপর্যস্ত নলছিটির জলাশয়, হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু: ‘খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে’- প্রতিমন্ত্রী আমিনুল হক

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহে ৪ বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড জাহাজ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ মালিক ও চালকদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিচারকের ছোড়া পেপার ওয়েটে আহত নারী আইনজীবী, প্রশ্নের মুখে আদালতের শৃঙ্খলা

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহে ৪ বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৩:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬