ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বরগুনায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

মুফতি ইদ্রিসুর রহমান |
বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ মোঃ সাখাওয়াত হোসেন (৪৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা আনুমানিক ১১:৪০ ঘটিকায় বরগুনা সদর থানাধীন গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়া তলীর পাতাকাটা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপার  মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।

চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস বরগুনা-বরিশাল মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা ব্যাগ থেকে ৩,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাখাওয়াত স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ ও চট্টগ্রাম থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বরগুনাসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত বরগুনা জেলা পুলিশ ৫৪৬টি অভিযান চালিয়ে ১৩২টি মাদক মামলায় মোট ১৭৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এসব অভিযানে ১০,১৫৩ পিস ইয়াবা, ১২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ৯টি গাঁজার গাছ এবং মাদক বিক্রির ১ লাখ ৩৩ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পাশাপাশি তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

বরগুনায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০২:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬