ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে প্রায় ২০ বছর ধরে আত্মগোপনে থাকা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর থানার সদর ইউনিয়নের ওয়াই জংশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত উসিংনু মার্মা বান্দরবান সদর উপজেলার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মারমার ছেলে। ২০০৭ সালে তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অন্য ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং আরও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাজা ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের অনুসন্ধানের পর র‍্যাবের বিশেষ অভিযানে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উসিংনু মার্মাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার

আপডেট টাইম : ০৫:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬