ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার চিকিৎসার ছুটি নিয়ে বিদেশে ঝালকাঠির শিক্ষিকা, দুই শিক্ষকেই চলছে বিদ্যালয় আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের

মুফতি ইদ্রিসুর রহমান,বরগুনা |
বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাই মালামালসহ দুই নারী আসামিকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার একটি চৌকস টিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোসাঃ খাদিজা (৪০) ও মোসাঃ মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অপর দুই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা) এবং একটি ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বরগুনা থানায় পেনাল কোডের ৩৭৯/৪১৩/৪১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও ঢাকার মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, মাদক এবং প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের এই বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের

আপডেট টাইম : ০৪:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬