ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন- প্রতিমন্ত্রী আমিনুল হক বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ! ১৭ বছর যাবত যুবলীগ নেতা সাঈদ মীরের দখলে, মাগুরা জেলা বাস মিনিবাস মালিক মালিক গ্রুপের কর্তৃত্ব! বিয়ের আশ্বাস দিয়ে সুন্দরী নরিীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার চিকিৎসার ছুটি নিয়ে বিদেশে ঝালকাঠির শিক্ষিকা, দুই শিক্ষকেই চলছে বিদ্যালয় আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের

বিয়ের আশ্বাস দিয়ে সুন্দরী নরিীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় অতিরিক্ত ডিআইজি ও মাগুরার সাবেক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বর্তমানে তিনি ঢাকায় অতিরিক্ত ডিআইজি হিসেবে ওএসডি রয়েছেন। সোমবার (২৭ জুলাই) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুনতাসির আহমেদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আজমত হোসাইন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০ মে এক নারী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তকারী কর্মকর্তা গত ১৪ জুলাই দাখিল করা প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন।
সোমবার তদন্ত প্রতিবেদন গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে অভিযুক্ত জহিরুল ইসলাম আদালতে উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বাদীর সঙ্গে জহিরুল ইসলামের পরিচয় হয়। পরে তিনি বিয়ের আশ্বাস দিয়ে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময়ে সরকারি বাংলো, অফিসের রেস্টরুম ও ঢাকায় ওই নারীর বাসায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, অভিযুক্ত পরবর্তীতে ঢাকায় বদলি হলেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে ২০২৫ সালের ১৩ জুলাই বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান এবং আইনগত ব্যবস্থা নিলে ক্ষতির হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ওই নারী পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দেন এবং ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আত্মীয়স্বজনের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে চলতি বছরের ১৫ মার্চ ঢাকার জজ আদালত প্রাঙ্গণেও অভিযুক্ত পুনরায় বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ

বিয়ের আশ্বাস দিয়ে সুন্দরী নরিীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট টাইম : ০৩:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬