মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি |
জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার ত্বরান্বিত করা, গণভোটের গনরায় বাস্তবায়ন নিশ্চিত করার দাবিতে গণঅদ্ভুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১লা আগস্ট বিকাল ৫ টা ১০ মিনিটে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে গণ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। গণ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামী নেতারা বিভিন্ন বক্তব্য প্রদান করেন। তারা জুলাই সনদ বাস্তবায়ন, ওসমান বিন হাদির খুনিদের বিচার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তোলেন।
এ সময় উপস্থিত ছিলেন,
মির্জাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী সভাপতি, মাওলানা মো: শাহজাহান মৃধা, সাবেক আমীর মাওলানা সিরাজুল হক, সেক্রেটারি রাকিব হাসান, অধ্যাপক হারুন অর রশিদ সেলিম, সেক্রেটারি, উপজেলা বাইতুল মাল জামায়াত ইসলামী, ক্বারী মোঃ শাজাহান সূরা ও কর্ম পরিষদ সদস্য, উপজেলা জামায়াত ইসলামী, শহিদুল ইসলাম আলমাস সভাপতি, যুব জামায়াত ইসলামী, মোহাম্মদ মহিবুল্লাহ, সেক্রেটারি, যুব জামায়াত ইসলামী।
গণ মিছিল শেষে জুলাইয়ের আন্দোলনে নিহত, আহত ছাত্র-জনতা উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 









