ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১৫’শ টি বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাংলাদেশি নাবিকদের ভিসা ও ট্রানজিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগে মিলবে টেকসই সমাধান-মির্জা ফখরুল ইসলাম বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ জয়পুরহাটে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জেলা প্রশাসকের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাপানের সিজুওকায় ‘বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার’ অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১৫’শ টি বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

এইচ এম আবদুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগ, আয়োজন ও বাস্তবায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ১,৫০০টি চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ঝালকাঠি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি পরিবেশবান্ধব ও ভবিষ্যতমুখী উদ্যোগ। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঝালকাঠি জেলা পরিষদ শুধু চারা বিতরণেই সীমাবদ্ধ থাকবে না বরং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করবে। একটি গাছ মানেই একটি নিরাপদ ভবিষ্যৎ। তাই সবাইকে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যায়ও আন্তরিক হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান মিঠু, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক রনি, জেলা ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সর্দার দীপু, কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ. এম. আব্দুল কুদ্দুস (খোকন), ঝালকাঠি জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশল শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ঝালকাঠি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানানো হয়, জেলার সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভবিষ্যতেও ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী

ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১৫’শ টি বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

আপডেট টাইম : ০৪:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬