পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার ৬ জুলাই দুপুর ১২:০০ টায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপস্থিত হয়ে,রোগীদের চিকিৎসার খোঁজখবর, খাবারের মান, ঔষধ সরবরাহ, হাসপাতালে পরিষ্কার, পরিচ্ছন্নতা, হাসপাতালে সার্বিক খোঁজ খবর নেয়। পরিদর্শনের সময় চার তলা ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো :রাসেল, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক জাবের প্রমুখ।
প্রিন্ট
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : 




















