ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বছরের পর বছর সরকারি বিদ্যুৎ খরচে চলছে সুপেয় পানির অপচয় গাজীপুরের রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলা বন্ধের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত নারী ও শিশু বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং দেশে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে ২৯ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে MSF-এর আন্তর্জাতিক সভাপতির সাক্ষাৎ গাজীপুরে মসজিদে তালা মারা হুমকি: নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা পাহাড়ে চাঁদাবাজি-অপহরণ-হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন বাঙ্গরা বাজার থানার বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১০ মালয়েশিয়া শ্রমবাজার: ১০১ বনাম ৪২৩/২৫ এজেন্সি ও সরকারের নীতিগত অবস্থান

পাহাড়ে চাঁদাবাজি-অপহরণ-হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

মো: সুমন,বান্দরবান |
পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পার্বত্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
এ সময় বক্তব্য দেন সংগঠনের বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মাও. মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর সভাপতি সামছুল হক শামু, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ ইকবাল ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সভাপতি মো. ইব্রাহিমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন, পাহাড়ের বিভিন্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। চাঁদা না দিলে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি অবিলম্বে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি ও অপহরণ বন্ধ এবং পাহাড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বছরের পর বছর সরকারি বিদ্যুৎ খরচে চলছে সুপেয় পানির অপচয়

পাহাড়ে চাঁদাবাজি-অপহরণ-হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

আপডেট টাইম : ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬