ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ।

আটকরা হলেন—নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের মোহাম্মদ বাবুল হাওলাদারের ছেলে মো. মুস্তাফিজুর রহমান (২৮), কোকিলা গ্রামের আব্দুল সালামের ছেলে মোহাম্মদ ইয়াসিন (১৬), একই গ্রামের মানিক হাওলাদারের ছেলে মোহাম্মদ সুজন হাওলাদার (১৭) এবং মোহাম্মদ কুদ্দুস মোল্লার ছেলে মোহাম্মদ রাফি (১৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজের ওপর পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো. মুস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে একই এলাকায় অভিযান চালিয়ে ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইয়াসিনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোহাম্মদ সুজন হাওলাদার ও মোহাম্মদ রাফিকেও আটক করে পুলিশ। পরে আটক চারজনকে নলছিটি থানায় নেওয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের!

নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪

আপডেট টাইম : ০১:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬