ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার

গাজীপুর প্রতিনিধি |
সাহসিকতা, পেশাদারিত্ব ও সেবার অনন্য স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’য় ভূষিত হয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিনেশন (পিবিআই) পুলিশ সুপার রকিবুল আক্তার, গাজীপুর।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মানজনক পদক প্রদান করা হয়েছে।
ক্লুলেস মার্ডার ও ভয়ানক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক তদন্ত ও আসামি গ্রেফতার করে সফলতা এনেছেন তিনি।
তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর জিরো টলারেন্স নীতি ও সময়োপযোগী দিক-নির্দেশনায় জিএমপি তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চাঞ্চল্যকর অপরাধ দমনে তাঁর নেওয়া সাহসী পদক্ষেপ ইতোমধ্যে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন সৎ, বিনয়ী, মানবিক ও অত্যন্ত পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ফোর্সের ভেতরে-বাইরে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে জিএমপি এখন শুধু একটি পুলিশ ইউনিট নয়, বরং জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

এই গৌরবময় অর্জনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মীবৃন্দ, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবাই ভূয়সী প্রশংসার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার

আপডেট টাইম : ০২:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬