ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

মোঃ রনি আহমেদ রাজু |
মাগুরায় টেনিস টুর্নামেন্টে অংশ নিতে এসে অটোরিকশায় ভুলে ফেলে যাওয়া একটি লন টেনিস কিট বক্স মাত্র ১৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশাচালককে শনাক্ত করে কিট বক্সটি উদ্ধার করা হয়। পরে সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হলে তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর মাগুরা জেলা টেনিস ক্লাবের সেন্টার কোর্টে ১৮ জেলার ৭২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে ৩য় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (টিএলএ) টেনিস টুর্নামেন্ট শুরু হয়। এতে অংশ নিতে পিরোজপুর জেলা থেকে মাগুরায় আসেন মোঃ গোলাম মোস্তফা (৫৬)।

খেলা শেষে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনি এক সঙ্গীকে নিয়ে অটোরিকশাযোগে মাগুরা স্টেডিয়াম এলাকা থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন। গন্তব্যে পৌঁছানোর পর অসাবধানতাবশত তাঁর লন টেনিস কিট বক্সটি অটোরিকশায় রেখেই নেমে যান। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে অটোরিকশাটি খুঁজে বের করার চেষ্টা করলেও তিনি সেটির সন্ধান পাননি।

পরে বিষয়টি মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)-কে জানানো হলে তিনি কিট বক্সটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে সিসিআইসি মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে একটি দল তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশাচালক মোঃ জসিম উদ্দিনকে শনাক্ত করা হয়। পরে তাঁকে খুঁজে বের করে তাঁর কাছ থেকে হারানো লন টেনিস কিট বক্সটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা কিট বক্সটি প্রকৃত মালিক মোঃ গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করা হলে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং মাগুরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

মাগুরা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোনো ব্যক্তি মূল্যবান জিনিস হারালে কিংবা হারানো কোনো বস্তু পেলে দ্রুত পুলিশকে অবহিত করা উচিত। জনগণের নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থা নিশ্চিত করতে জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

আপডেট টাইম : ০৩:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬