ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গাউকের চেয়ারম্যান হলেন কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য (ওএমএস) উদ্বোধন করলেন এমপি রনি হারানোর তালিকায় জলপথের সেই জীবনচিত্র যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা- ভারত শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও ফেরেনি স্বস্তি এআইইউবিতে ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম সবুর আলী খান যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের প্রথম সংসার ভাঙার অভিযোগ, দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত! নগরকান্দার এসিল্যান্ড খাইরুল হাসানের বিয়ে ঘিরে নতুন প্রশ্ন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জে আগস্ট মাসের শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার আলাউদ্দিন

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি |
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আলাউদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক সভায় সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন গত ১১ জুন ২০২৬ তারিখে সিরাজদিখান থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পুলিশের কার্যক্রমে তার ভূমিকার ভিত্তিতে আগস্ট মাসের সার্বিক পারফরম্যান্সে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
মাসিক সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান, মোঃ আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হওয়ায় মোঃ আলাউদ্দিনকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিনন্দন জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মুন্সীগঞ্জে আগস্ট মাসের শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার আলাউদ্দিন

আপডেট টাইম : ০২:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬