ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ পঞ্চগড়ে একই দিনে দুই বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ময়লা-আবর্জনায় ভরা ভূতাইলের বড় দীঘিতে নতুন প্রাণ, অবমুক্ত হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিরাপদ মাগুরা গড়তে জেলা পুলিশের সাফল্য গাজীপুরে হত্যার পর লাশের কঙ্কাল উদ্ধার, দুই ঘাতক গ্রেপ্তার চীনা নাগরিকের ১ কোটি টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৪ বরগুনায় ‘মানবিক বরগুনা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে- আসাদুল হাবিব দুলু স্কুল আছে, শিক্ষক আছে—নেই শুধু শিক্ষার্থী; শ্রেণিকক্ষে ছাগলের বসবাস জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান

নিরাপদ মাগুরা গড়তে জেলা পুলিশের সাফল্য

মোঃ রনি আহমেদ রাজু |
মাদকবিরোধী অভিযান, অনলাইন জুয়া দমন, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে মাগুরা জেলা পুলিশ। পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, পিপিএম (সেবা)-এর নেতৃত্বে চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

জেলা পুলিশের প্রকাশিত তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ২৬২টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৪১ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এ সময় অনলাইন জুয়ার বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৭৯ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনসাধারণের আস্থা অর্জনে হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ১৭৪টি সাধারণ ডায়েরির (জিডি) বিপরীতে ১৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ট্রাফিক বিভাগও ছিল সক্রিয়। গত পাঁচ মাসে ১ হাজার ৩৯৭টি মামলা দায়ের করে মোট ৪৪ লাখ ৭৭ হাজার ৬৫০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এর মধ্যে ৪১ লাখ ৯৪ হাজার টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি ৪২২টি অনটেস্ট মোটরসাইকেলের নিবন্ধন-সংক্রান্ত অর্থ জমা দেওয়া হয়েছে।

শুধু আইন প্রয়োগ নয়, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা এবং মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, পিপিএম (সেবা) বলেন, অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ মাগুরা গড়তে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অন্যান্য আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, শুধু অপরাধ দমন নয়, জনগণকে সেবা প্রদান, হারানো সম্পদ উদ্ধার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মাগুরাবাসীর সহযোগিতা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

নিরাপদ মাগুরা গড়তে জেলা পুলিশের সাফল্য

আপডেট টাইম : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬