পটুয়াখালীর মির্জাগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে আলহাজ্ব মাওলানা নজরুল ইসলামকে সভাপতি এবং হাফেজ আবু তাহের মোহাম্মদ আব্দুর রবকে সেক্রেটারি করে উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ০৭-০৯-২০২৬ তারিখ বিকেলে মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবগঠিত সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদারের ছেলে।
এর আগে তিনি উপজেলার দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান বোখারী, হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া এবং মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা- অধ্যাপক মাওলানা আ.ন.ম ইব্রাহিম, সহ-সভাপতি- আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার, আলহাজ্ব আবুল কালাম মোল্লা ও মাওলানা জহিরুল ইসলাম মৃধা এবং সদস্য- মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, আলহাজ্ব মোবারক আলী মৃধা ও আলহাজ্ব জিয়াউর রহমান উজ্জ্বল।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলার সর্বস্তরে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করার এবং জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
প্রিন্ট
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: 






















