ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে সিরাজদীখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুর সিটির ১৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পর তার স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে তার স্বামী মিজানুর রহমান আখন্দ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
শাহীনা আক্তার বলেন, “বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছেন না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ভরণপোষণও দিচ্ছেন না। দীর্ঘদিন নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।”

তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান আখন্দের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ

বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর

আপডেট টাইম : ১২:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬