ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

বরগুনায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

মুফতি ইদ্রিসুর রহমান |
২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে বরগুনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া এলাকায় সিডর স্মৃতিস্তম্ভ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে বরগুনা প্রেসক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদ।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি
মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম শফিকুজ্জামান মাহফুজ।

স্মরণসভায় বক্তারা ২০০৭ সালের সিডরের ভয়াবহতা স্মরণ করেন। তারা সেদিনের ট্র্যাজেডিতে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নলটোনা এবং নিশানবাড়িয়া এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

বরগুনায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬