ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় |
পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করতে হুঁশিয়ারি দিয়েছেন ওই কলেজেরই শিক্ষক ও জিয়া পরিষদ নেতা মশফিকুর রহমান প্রধান।

রবিবার ১৫ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতি ও নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ ও ২৩ সেকেন্ডের দুটি ভিডিওতে দেখা যায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সদর উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মশফিকুর রহমান প্রধান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সৈকত হোসেনকে বলছেন, “দল এমনি থাকবে কিন্তু কোনো কার্যক্রম চলবে না। ওপর লেভেল থেকে নওশাদ জমির এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নির্দেশ আছে, এখানে সংগঠন থাকতে পারে কিন্তু কার্যক্রম চলবে না।”

ভিডিওর একপর্যায়ে শিক্ষক মশফিকুর রহমানকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে ইঙ্গিত করে কটূক্তি করতেও শোনা যায়।

ভুক্তভোগী কলেজ ছাত্রদলের সভাপতি মো. সৈকত হোসেনের অভিযোগ, অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি কলেজে যেতে পারেননি। রবিবার শিক্ষার্থীদের বই কেনা সংক্রান্ত সমস্যার কথা শুনে তিনি ও কর্মী ওমর ফারুক সাগর কলেজে যান। প্রশাসনিক ভবনের সামনে পৌঁছালে সহকারী অধ্যাপক মশফিকুর রহমান তাদের দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং ক্যাম্পাসে রাজনীতি না করার হুঁশিয়ারি দিয়ে তাদের চলে যেতে বাধ্য করেন। সৈকত বলেন, “আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করছিলাম না। তাছাড়া তিনি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, “আমাকে নিয়ে ব্যক্তিগত মন্তব্যে আমি কিছু মনে করছি না। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে কার্যক্রম চালাতে না দেয়া অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আমি দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

অভিযোগ অস্বীকার করে সহকারী অধ্যাপক মশফিকুর রহমান প্রধান দাবি করেন, ওই ছাত্রদল নেতারাই কলেজে এসে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তিনি বলেন, “আমার কথার আগের ও পরের অংশ বাদ দিয়ে খণ্ডিত ভিডিও প্রচার করা হয়েছে। আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, কেবল ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশনার কথাই তাদের মনে করিয়ে দিয়েছি। আমি তাদের অনেক আগে থেকেই জিয়া পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. কায়েদ-ই-আজম জানান, প্রতিষ্ঠানটিতে স্কুল শাখা থাকায় শুরু থেকেই এটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে পরিচালিত হয়ে আসছে। সব ছাত্র সংগঠনকেই ক্যাম্পাসের বাইরে রাজনীতি করার নির্দেশনা দেওয়া আছে। তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাকে ফোন করেছিলেন। আমরা বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তার আগেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬