ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: রাসেল মিয়া |
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

রবিবার মধ্যরাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তার মরদেহ উদ্ধার হয়। সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন এ তথ্য জানান।
মারা যাওয়া কয়েদির নাম মো. ফরহাদ (৪১)। তিনি টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রবিবার নিয়ম অনুযায়ী বন্দিদের গণনা শেষে কারাগারের কার্যক্রম সম্পন্ন করা হয়। হিমেল ভবনের নিচতলার একটি সেলে ফরহাদসহ তিনজন বন্দি ছিলেন। তার সঙ্গে একই সেলে থাকা অপর দুই বন্দি মধ্যরাতে জানালার সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফরহাদকে দেখতে পান। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে কর্মকর্তারা দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ফরহাদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই কারা কর্মকর্তা বলেন, “২০১৯ সালের ২৬ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। টাঙ্গাইল মডেল থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় তিনি পৃথকভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। একটি নারী ও একটি পুরুষ হত্যার ঘটনায় করা ওই দুই মামলায় তার সাজা হয়েছিল।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬