ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার সীমান্তে বড় সাফল্য বিজিবির: ১০ মাসে প্রায় ২২২ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক- ৬১৬ প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫

বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি

মুফতি ইদ্রিসুর রহমান |
বরগুনার বামনা আর ভাঙনের আতঙ্কে থাকবে না — অন্তত কাগজে-কলমে এমন আশার খবরই এলো ঢাকা থেকে।

বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহরকে বাঁচাতে, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটকে টিকিয়ে রাখতে এবং দুটি পোল্ডারের ভেতরে পানির স্থায়ী ব্যবস্থা করতে নতুন করে সাজানো প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা এর দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ (১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে পাঠানো প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের হিসাব অনুযায়ী, এই কাজে খরচ ধরা হয়েছে ১৩১ কোটি ১৩ লাখ টাকা। সব ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত চলবে এই প্রকল্প।

বামনার মানুষের কাছে বিশখালী নদী একদিকে জীবিকা, আরেকদিকে আতঙ্ক। প্রতিবছর ভাঙনে জমি যায়, ঘর যায়, লঞ্চঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আবার পোল্ডারের ভেতরে পানি জমে ফসল নষ্ট হয়।

এই প্রকল্পে একসঙ্গে তিনটা কাজের কথা বলা হয়েছে —
১. বামনা শহরকে ভাঙন থেকে রক্ষা।
২. রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষা।
৩. পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এর ভেতরে টেকসই পানি ব্যবস্থাপনা।

এর ঠিক আগের দিন, ১৫ নভেম্বর সংসদ ভবনে বরিশাল বিভাগের এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চীফ হুইপ নূরুল ইসলাম মনি স্পষ্ট করে বলেছিলেন — উপকূলের জন্য প্রকল্প করতে হবে উপকূলকে বুঝে। শুধু টাকা খরচ করলেই হবে না, কাজের মান ঠিক রাখতে হবে, অপচয় বন্ধ করতে হবে।

তিনি বামনা, বেতাগী, পাথরঘাটার নদীভাঙন, জলাবদ্ধতা আর দুর্যোগের কথা বিশেষভাবে তুলে ধরেন।

স্থানীয়দের মতে, চীফ হুইপের এই বক্তব্যের পর বামনার এই ডিপিপি জমা পড়াটা শুধু কাকতালীয় নয়, এটা উপকূলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।

এখন মন্ত্রণালয়ের যাচাই কমিটি এই ডিপিপি পরীক্ষা করে দেখবে। অনুমোদন পেলেই শুরু হবে মাঠের কাজ।

তবে বামনার মানুষের একটাই কথা — “কাগজে আর না, এবার মাটিতে কাজ দেখতে চাই।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত

বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি

আপডেট টাইম : ১১:৫৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬